News71.com
 Bangladesh
 26 Feb 17, 06:36 PM
 230           
 0
 26 Feb 17, 06:36 PM

দিনাজপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২আহত ১৫।।

দিনাজপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২আহত ১৫।।

 

নিউজ ডেস্কঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর এলাকায় যাত্রীবাহী ১ বাস খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পথচারীসহ ২ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ রবিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "যাত্রীবাহী একটি বাস ফুলবাড়ী থেকে বিরামপুর যাচ্ছিল। পথে লক্ষ্মীপুর এসে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি এক বাইসাইকেল আরোহীকে নিয়ে খাদে পড়ে যায়। "ওসি আরো জানান, "এতে ঘটনাস্থলেই সাইকেল আরোহী এবং বাসের হেলপারের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় চালক মোবাইলে কথা বলছিলেন বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন