News71.com
 Bangladesh
 26 Feb 17, 06:24 PM
 221           
 0
 26 Feb 17, 06:24 PM

দিনাজপুর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক ২।।

দিনাজপুর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক ২।।

 

নিউজ ডেস্কঃ দিনাজপুর বিরামপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ওলি আহম্মেদ (৩২) এবং রনি আহম্মেদ (২৮) নামের দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওলি আহম্মেদ ফুলবাড়ি উপজেলার নিমতলা মোড়ের আব্দুল খালেক মিয়ার ছেলে এবং রনি আহম্মেদ নবাবগঞ্জ উপজেলার ভাগালপুর (জয়পুর) এলাকার মোঃ নুরুল হুদার ছেলে। গতকাল শনিবার গভীর রাতে বিরামপুরের বাসুপাড়া (গোবিন্দপুর) সীমান্ত এলাকা হতে তাদের আটক করা হয়।

ঘাসুড়িয়ার ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ইসমাঈল হোসেন জানান, গতকাল শনিবার গভীর রাতে দুই যুবক বিরামপুরের ঘাসুড়িয়া সীমান্তের ২৮৯/২২এস মেইন পিলার দিয়ে ভারতে প্রবেশকালে তাদেরকে আটক করা হয়। ২৯ বিজিবির আধিনায়ক লেঃ কর্ণেল কোরবান আলী ২ যুবককে আটকের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাদেরকে বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন