News71.com
 Bangladesh
 26 Feb 17, 06:07 PM
 228           
 0
 26 Feb 17, 06:07 PM

রাজধানীর কদমতলী এলাকা থেকে জামায়াতের ৬ নারী কর্মী আটক ।।

রাজধানীর কদমতলী এলাকা থেকে জামায়াতের ৬ নারী কর্মী আটক ।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর কদমতলীতে একটি বাড়িতে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর ৬ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। আজ রবিবার বিকেলে তুষারধারা এলাকার মাহমুদা ভিলা নামে একটি বাসা থেকে তাদের আটক করা হয় । কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তারা ওই বাসায় একটি গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। সকলেই জামায়াতে ইসলামীর মহিলা শাখার কর্মী। এ সময় জামায়াতে ইসলামী সাংগঠিনক বই ও দলের কর্মী সংগ্রহের ফরম উদ্ধার করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন