News71.com
 Bangladesh
 26 Feb 17, 06:06 PM
 230           
 0
 26 Feb 17, 06:06 PM

আধুনিক ঢাকা গড়তে খুব শিগগিরই ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়ন করা হবে ।। সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন

আধুনিক ঢাকা গড়তে খুব শিগগিরই ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়ন করা হবে ।। সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন

 

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আধুনিক মানসম্পন্ন ও বসবাস উপযোগী হিসেবে ঢাকাকে গড়ে তুলতে খুব শিগগিরই ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়ন করা হবে। আজ রবিবার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ প্রণীত ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) রিভিউয়ের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির ১০ম সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।

সভায় অন্যান্যের মধ্যে পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, পরিবেশ ও বন সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, নৌ-পরিবহন সচিব অশোক মাধব রায়সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, ড্যাপ বাস্তবায়ন ভূমির ব্যবহার পরিবর্তন সংক্রান্ত বিষয়ে পানির চাহিদা ও সরবরাহের বিষয়টি অধিকতর গুরুত্ব প্রদান করতে হবে।

ভূমির শ্রেণি পরিবর্তন সংক্রান্ত আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সরকার ঢাকা মহানগরীর নাগরিক সুবিধাসমূহ বৃদ্ধি ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঢাকাকে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ভাগ করা হয়েছে। তিনি বলেন, ঢাকা শহরের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে শহরও দ্রুত সম্প্রসারিত হচ্ছে। রাজউক কর্তৃক প্রণীত ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়িত হলে ঢাকা মহানগর অন্যতম বসবাসযোগ্য নগরী হিসেবে পরিণত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন