News71.com
 Bangladesh
 26 Feb 17, 02:42 PM
 240           
 0
 26 Feb 17, 02:42 PM

শিশু জিহাদ হত্যা মামলায় ৪ জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত ।।

শিশু জিহাদ হত্যা মামলায় ৪ জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত ।।

 

নিউজ ডেস্কঃ শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ৪ জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার দুপুরে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় দেন। এ মামলা থেকে দু'জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। ৬ আসামীর প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে ।

২০১৪ সালের ২৬শে ডিসেম্বর বিকাল ৩টার দিকে রাজধানীর শাহজাহানপুরে গভীর নলকূপের পাইপের মধ্যে পড়ে শিশু জিহাদের মর্মান্তিক মৃত্যু হয়। নলকূপের ঢাকনা উন্মুক্ত থাকায় খেলতে খেলতে পাইপের ভেতর পড়ে যায় জিহাদ। ঘটনার পরের দিন জিহাদের বাবা মো. নাসির ফকির মামলা করেন। মামলার ৬ আসামি হলেন মেসার্স এসআর হাউসের মালিক মো. শফিকুল ইসলাম ওরফে আবদুস সালাম, বাংলাদেশ রেলওয়ের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (নলকূপ পরিদর্শন) মো. জাহাঙ্গীর আলম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জাফর আহমেদ শাকি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দীপক কুমার ভৌমিক ও সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলাম। আসামিরা সবাই জামিনে আছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন