News71.com
 Bangladesh
 26 Feb 17, 10:55 AM
 269           
 0
 26 Feb 17, 10:55 AM

বরিশালে ১৩০ পিস প্যাথিডিনসহ সজল দাস আটক।।

বরিশালে ১৩০ পিস প্যাথিডিনসহ সজল দাস আটক।।

 

নিউজ ডেস্কঃ বরিশালে ১৩০ পিস প্যাথিডিনসহ সজল দাস (২৭) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি)  রাত ৯টার দিকে এয়ারপোর্ট থানাধীন ২৯নং ওয়ার্ডস্থ কাশিপুর ইছাকাঠী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সজল ওই এলাকার স্বপন দাসের ছেলে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাকসুদুর রহমান মুরাদ।

তিনি জানান, দিনগত রাত ৯টার দিকে তার সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান গোপন সংবাদের ওই এলাকা থেকে সজলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৩০ পিস জি-প্যাথিডিন ইনজেকশন ও ইনজেকশন বিক্রিত পাঁচ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন