News71.com
 Bangladesh
 26 Feb 17, 10:53 AM
 238           
 0
 26 Feb 17, 10:53 AM

কক্সবাজারে ইয়াবা বিক্রেতাদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ,এসআইসহ আহত ৩।।

কক্সবাজারে ইয়াবা বিক্রেতাদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ,এসআইসহ আহত ৩।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের মহেশখালীতে তালিকাভুক্ত ইয়াবা বিক্রেতাদের সঙ্গে পুলিশের বন্দুকযদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন এসআইসহ তিন পুলিশ আহত হয়েছে। এ সময় দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গতকাল শনিবার রাত একটায় এ ঘটনা ঘটে। মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন,স্থানীয় দাসিমাঝি পাড়ার শুক্কুনি ও হামিদ দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল। রাত ১ টার দিকে শুক্কুনির আস্তানায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধ লেগে যায়। এই ঘটনায় উভয় পক্ষে অন্তত ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়। ওসি আরও জানান, বন্দুকযুদ্ধের পর পুলিশ ১১শত পিস ইয়াবা, ৩টি বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। এছাড়া দুই ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন