News71.com
 Bangladesh
 26 Feb 17, 10:51 AM
 239           
 0
 26 Feb 17, 10:51 AM

সন্ত্রাসীদের মত বক্তব্য দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ।। রিজভী আহমেদ 

সন্ত্রাসীদের মত বক্তব্য দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ।। রিজভী আহমেদ 

 

নিউজ ডেস্কঃ গ্যাসের দাম বাড়ানো হবে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর এ বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, এটি সন্ত্রাসী বক্তব্য। ফ্যাসিস্ট সরকারের প্রতিমন্ত্রীর এমন বক্তব্য দাম্ভিকতার বহিঃপ্রকাশ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ২০-দলীয় জোটের অন্যতম শরিক লেবার পার্টি আয়োজিত ‘পিলখানা ট্র্যাজেডি : সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ প্রতিক্রিয়া জানান।

রিজভী বলেন, গ্যাসের মূল্য বাড়ানোর বিরুদ্ধে দলমত নির্বিশেষ সবাই সোচ্চার হয়েছেন, অর্থনীতিবিদ থেকে রাজনীতিবিদ প্রত্যেকেই কথা বলছেন। বড় বড় অর্থনীতিবিদ বলছেন, গ্যাসের দাম বাড়ালে মধ্য ও নিম্নআয়ের মানুষ কষ্ট পাবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা তাদের জন্য কঠিন হয়ে পড়বে। ‘জনগণের সরকার হলে’ এভাবে গ্যাসের দাম বাড়াত না মন্তব্য তিনি বলেন, একটা গণভিত্তিক, অ্যাকাউন্টেবল ও জনসমর্থনের সরকার হলে এটি করত না, জনগণের দিকে খেয়াল রাখত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন