News71.com
 Bangladesh
 26 Feb 17, 12:07 AM
 280           
 0
 26 Feb 17, 12:07 AM

জামায়াত দল থেকে আতাউর রহমানকে বহিষ্কার করা হয়নি ।। মুজিবুর রহমান     

জামায়াত দল থেকে আতাউর রহমানকে বহিষ্কার করা হয়নি ।। মুজিবুর রহমান      

 

নিউজ ডেস্কঃ একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত ‘এবার ঘর পুড়ছে জামায়াতের’ শীর্ষক প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ শনিবার এক বিবৃতিতে বলেন, জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল আদর্শবাদী সংগঠন। এ সংগঠনের নেতা ও কর্মীদের আর্থিক অনুদানে সংগঠন পরিচালিত হয়। যথাযথভাবে আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ ও অডিট করা হয়। তাই এখানে তহবিল তসরুফ করার কারো কোন সুযোগ নেই। ‘সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান তহবিল তসরুফ করেছেন’ মর্মে প্রতিবেদক যা লিখেছেন তা সম্পূর্ণ মিথ্যা। ডাঃ শফিকুর রহমান ও জামায়াতের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই প্রতিবেদক ডাহা মিথ্যাচার করেছেন।

তিনি বলেন, নায়েবে আমির ‘আতাউর রহমান ডাঃ শফিকুর রহমান কর্তৃক কথিত তহবিল তসরুফের প্রতিবাদ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে’ মর্মে যা লেখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আতাউর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়নি। প্রতিবেদক ‘তৃণমূল পর্যায়ের নেতা ও কর্মীগণ বিক্ষুব্ধ’ বলে যা কিছু লিখেছেন তা নির্জলা মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। প্রতিবেদক আতাউর রহমানের সাথে কথা না বলেই তার উদ্বৃতি দিয়েছেন। এ থেকেই প্রমাণিত হয়, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন