News71.com
 Bangladesh
 26 Feb 17, 12:04 AM
 259           
 0
 26 Feb 17, 12:04 AM

পুলিশ বিভাগের আশাতীত সাফল্য ।। সাংসদ লিটনকে হত্যার দায় স্বীকার করেছেন কর্নেল কাদের .....

পুলিশ বিভাগের আশাতীত সাফল্য ।। সাংসদ লিটনকে হত্যার দায় স্বীকার করেছেন কর্নেল কাদের .....

 

নিউজ ডেস্কঃ সাংসদ মনজুরুল ইসলাম লিটনকে হত্যার দায় স্বীকার করেছেন সাবেক সাংসদ ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুল কাদের খান। এক টেলিফোন সাক্ষাত্কারে পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ আজ শনিবার রাতে এ কথা জানান। নিউজ৭১ কে দেওয়া একান্ত সাক্ষাত্কারে তিনি জানিয়েছন গত কয়েকদিন ধরে পুলিশের বিশেষ টিমের ম্যারাথন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি পুলিশকে সমস্ত ঘটনা খুলে বলেছেন । তারপরই গতরাতে তিনি ১৬৪ ধারায় ম্যাজিষ্ট্রেটের কাছে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছেন । এই পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছন এমপি লিটন হত্যার পরিকল্পনা থেকে শুরু করে হত্যা পর্যন্ত সমস্ত ঘটনা এখন তদন্তকারীদের কাছে জলের মত পরিস্কার । আগামী ১৫ দিনের মধ্যেই এই মামলার অভিযোগপত্র দেওয়া সম্ভব হবে বলে মনে করেন তিনি । উল্লেখ্য কর্নেল কাদের আদালতে স্বীকারাক্তিমুলক জবানবন্দি দেওয়ার পর বশির আহমেদ গাইবান্ধার আদালত চত্বরে অনির্ধারিত এক ব্রিফিংয়েও সাংবাদিকদের সাথে কথা বলেছেন । এর আগে সাংসদ হত্যা মামলায় ওই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন কাদের খান।

যদিও বশির আহমেদ সাংবাদিকদের বলেছেন , আদালতে কাদের খান জবানবন্দিতে কী বলেছেন তা তাঁরা জানেন না। এটা বিচারিক বিষয়। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে কাদের খান সাংসদ লিটনকে হত্যার দায় স্বীকার করেছেন। তিনি পুলিশকে বলেছেন, ক্ষমতার লোভে তিনি এ কাজ করেছেন। বিভিন্ন প্রলোভন দেখিয়ে তিনি তার অনুগতদের দিয়ে কাজটা করিয়েছেন। এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘১৫ দিনের মধ্যে এই মামলার অভিযোগপত্র আমরা দিতে পারব বলে আশা করছি।’

ওই মামলায় জবানবন্দি রেকর্ড করার জন্য কাদের খানকে আজ শনিবার বিকেল তিনটার দিকে গাইবান্ধার বিচারিক হাকিম জয়নাল আবেদিনের আদালতে হাজির করা হয়। ছয় ঘণ্টারও বেশি সময় ধরে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার দুপুরে আবদুল কাদের খানকে সাংসদ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আওয়ামী লীগের সাংসদ মনজুরুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন