News71.com
 Bangladesh
 25 Feb 17, 11:54 PM
 261           
 0
 25 Feb 17, 11:54 PM

দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত করুন।। স্থানীয় সরকার মন্ত্রী

দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত করুন।। স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। এদেশে একটি মানুষও না খেয়ে থাকবে না। একটি মানুষও গৃহহীন থাকবে না। কিন্তু আমরা যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় না রাখি তাহলে আগামীতে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত হবে দেশ। মন্ত্রী বলেন, শেখ হাসিনা পৃথিবীর একমাত্র নেত্রী যিনি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে দিন তারিখ ঠিক করে উন্নয়ন কর্মসূচি ঘোষণা করেন। ২০২১ সালে আমরা মধ্যম আয়ের দেশে চলে যাব। জননেত্রী বলেছেন, আমরা কোনো দয়ার দানে বাস করব না। প্রতিবেশি দেশসহ পৃথিবীর কেউ সমস্যায় পড়লে আমরা তাদের সাহায্য করব। আমরা বিএনপির মত ভিক্ষা নেব না। সকলকে সাহায্য করব। দেশের সার্বিক কল্যাণ ও উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় যেতে হবে।

তিনি ফরিদপুর-৪ আসনের জনগণকে উদ্দেশ্য করে বলেন, যদি আপনারা উন্নয়ন চান তাহলে আগামী নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগকে ভোট দেবেন। আজ শনিবার বিকালে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া বাজার সংলগ্ন মাঠে আজিমনগর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতিমন্ডলির অন্যতম সদস্য কাজী জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যদেও মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতাশেম হোসেন বাবর, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন