News71.com
 Bangladesh
 25 Feb 17, 11:50 PM
 248           
 0
 25 Feb 17, 11:50 PM

আগামী সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখান করবে ।। রেলপথমন্ত্রী মজিবুল হক

আগামী সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখান করবে ।। রেলপথমন্ত্রী মজিবুল হক

নিউজ ডেস্কঃ রেলপথমন্ত্রী মো. মজিবুল হক বলেছেন, বিএনপি বিগত নির্বাচনে না গিয়ে আন্দোলনে ব্যর্থ হয়েছে। আগামী সংসদ নির্বাচনেও জনগণ তাদের প্রত্যাখান করবে। আজ শনিবার সকালে কুমিল্লায় আঞ্চলিক আয়কর ভবনে কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন। জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মো. শামছুল আমলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির আজীবন সদস্য অধ্যক্ষ আফজল খান, সমিতির সাধারণ সম্পাদক মো. ইরফানুল হাসান ও মো. আশরাফ হোসেন।

রেলপথমন্ত্রী বলেন, বিএনপি ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে দেশে সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে সাধারণ মানুষ হত্যা, ভাঙচুর ও সম্পদহানি করেছে। আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে বিএনপি চিহ্নিত হয়েছে। তিনি বলেন, কর আদায়ের ব্যবস্থা আগে সহজ ছিল না বলে মানুষ কর দিতে ভয় করতো। আগে কর আদায়ের ব্যবস্থার জটিলতার কারণে কর বেশি আদায় হতো না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন