News71.com
 Bangladesh
 25 Feb 17, 11:50 PM
 238           
 0
 25 Feb 17, 11:50 PM

পটুয়াখালীর বাউফলে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি আহত ৩ ।।

পটুয়াখালীর বাউফলে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি আহত ৩ ।।

 

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর বাউফলে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে বিনা জুয়েলার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় বোমার বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সাবরেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার সময় ৫ থেকে ৬ জনের একটি ডাকাতদল বিনা জুয়েলারি দোকানকে উদ্দেশ্য করে ৭- ৮টি হাত বোমা নিক্ষেপ করে। তখন পথচারীসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ।এ সময় ডাকাত দল দোকানের মধ্যে প্রবেশ করে সুকেস ভেঙে স্বর্ণালংঙ্কার নিয়ে যায়। একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে ডাকাতদল অস্ত্র উঁচিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে তা নিস্কৃয় করেছে। বোমার আঘাতে জুয়েলারির দোকানের কর্মচারী শুধাংস বালা (২৮), সিবাশ সিকদার (২৫) ও রিকশাচালক আলতাফ গাজী (৫০) আহত হন। আহতদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ফারুকী বলেন, দুইটি সুকেস ভেঙে ছোট বড় অনেকগুলো গহনা নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে কতগুলো অলঙ্কার নিয়েছে এই মুহূর্তে সঠিক পরিমাণ বলা যাচ্ছে না ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন