
নিউজ ডেস্কঃ পটুয়াখালীতে ট্রাকচাপায় ২ জন নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৮ টার দিকে উপজেলার আউলিয়াপুরের শরিফবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা আলেয়া বেগম (৩০) ও তার বোনের ছেলে মো. সাইফুল ইসলাম (১০)। পুলিশ পরিত্যক্ত অবস্থায় ট্রাকটিকে আটক করেছে । সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম তারিকুল ইসলাম জানান, আজ শনিবার রাত ৮ টার দিকে কুয়াকাটা থেকে ইলিশ বোঝাই একটি ট্রাক আউলিয়াপুরের শরিফবাড়ি এলাকা অতিক্রম করছিল। এ সময় রাস্তা পার হওয়ার সময় ওই একাকার বাসিন্দা আলেয়া বেগম ও তার বোনের ছেলে সাইফুল ইসলাম ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ।