News71.com
 Bangladesh
 25 Feb 17, 11:36 PM
 268           
 0
 25 Feb 17, 11:36 PM

পুরান ঢাকার লালবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৮।।

পুরান ঢাকার লালবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৮।।

 

নিউজ ডেস্কঃ পুরান ঢাকার লালবাগে অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন ৮ জন। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হন তারা। আজ শনিবার বিকালে তাদের হাসপাতালে আনা হয়। এদের প্রত্যেকের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহত সাতজনের নাম জানা গেছে। তারা হলেন- সাব্বির (২২), মকবুল হোসেন (৩৫), সবুজ (২০), মারুফ হোসেন (২০), ফারজানা পান্না (২৮), সোনাম উদ্দিন (৫০) ও হজরত আলী (৪৫)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। পুলিশ কর্মকর্তাদের ধারণা, লালবাগ চৌরাস্তা মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তারা আহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন