News71.com
 Bangladesh
 25 Feb 17, 08:08 PM
 293           
 0
 25 Feb 17, 08:08 PM

সুনামগঞ্জের দোয়ারা বাজারে ৩ অপহরণকারী আটক।।

সুনামগঞ্জের দোয়ারা বাজারে ৩ অপহরণকারী আটক।।

 

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাশঁতলা গ্রামে র্যাাব-৯, সিপিসি-৩ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জন অপহরণকারীকে আটক করেছে। আজ শনিবার দুপুর ৩টায় রযাণ ব-৯, সিপিসি-৩ এর সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক পুলিশের এ এস পি মো. আফজাল হোসেন ও ডিবির এ এস পি  মো. ফয়সল আহমদের নেতৃত্বে র্যা ব সদস্যরা বাশঁতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।

 আটককৃতরা হলেন- বাশঁতলা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে জোটন ভূইয়া (৩০), তার সহোদর মো. পারভেজ ভূইয়া (২৮) ও একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. লাল চান (৩০)। আটককৃতদের বিরুদ্ধে চট্রগ্রাম থেকে আসা দু’জনকে অপহরণ করে নিজ বাড়িতে আটকে রেখে ৪ লাখ টাকা মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দেয়ার অভিযোগ রয়েছে। এ ব্যপারে র্যা ব-৯, সিপিসি-৩ এর সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশে সোপর্দ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন