
নিউজ ডেস্কঃ রাজশাহী নগরীতে আলাদা অভিযানে গ্রেফতার ৪৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরের পর আদালতের মাধ্যমে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার রাতভর নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে নগর পুলিশের বিভিন্ন ইউনিট।
আলাদা এ অভিযানে গ্রেফতার হয়েছেন ওয়ারেন্টভুক্ত ১৭ আসামি। অন্যান্য মামলায় ২৫ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ১৫ পিস ইয়াবা, ৮ লিটার মদ এবং ১২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয় ৪ মাদক ব্যবসায়ীকে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষ অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১২ জন, রাজপাড়া থানা ২০ জন, মতিহার থানা ১০ জন এবং শাহমখদুম থানা ৪ জনকে গ্রেফতার করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।