News71.com
 Bangladesh
 25 Feb 17, 07:17 PM
 269           
 0
 25 Feb 17, 07:17 PM

অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে ১৭ মাস সাজাভোগের পর হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরেছে ৫ বাংলাদেশি কিশোর ।।

অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে ১৭ মাস সাজাভোগের পর হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরেছে ৫ বাংলাদেশি কিশোর ।।

 

নিউজ ডেস্কঃ অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে দীর্ঘ ১৭ মাস সাজাভোগের পর আজ শনিবার সকাল ১১টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ৫ বাংলাদেশি কিশোর। হিলি চেকপোস্ট গেটে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি, বিএসএফ ও ভারতের বালুরঘাট কিশোর সংশোধনাগারের কর্মকর্তাদের উপস্থিতিতে ভারতের হিলি ইমিগ্রেশন ওসি নাজির হোসেন বাংলাদেশের হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেনের কাছে তাদেরকে হস্তান্তর করেন।

দেশে ফিরে আসা কিশোররা হলো- ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার রুহিয়া গ্রামের আজিজুল হকের ছেলে মশিউর রহমান (১৬), একই এলাকার মৃত গুল মোহাম্মদের ছেলে আফসার হোসেন (১৭), ইউনুস আলীর ছেলে বাদল রানা (১৪), আমিরুল ইসলামের ছেলে মামুন হোসেন (১৫) ও যাদুরাণী গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাগর রানা (১৫)। বাংলাদেশ হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেন বলেন, দেশে ফিরে আসা কিশোররা ২০১৫ সালে ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে ওই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়। এরপর সেদেশের আদালতের নির্দেশে তারা ভারতের উত্তর দিনাজপুরের চাইল্ড কেয়ার এন্ড প্রটেকশনে (সিএনসিপি) আটক ছিল। ফিরে আসা কিশোরদেরকে তাদের অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন