News71.com
 Bangladesh
 25 Feb 17, 06:10 PM
 234           
 0
 25 Feb 17, 06:10 PM

ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলসহ সকল সুবিধা বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন।।  

ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলসহ সকল সুবিধা বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন।।   

নিউজ ডেস্কঃ বগুড়ায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নিয়ম বহির্ভৃতভাবে অভিযোগ তুলে ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দাবী করা হচ্ছে । ক্ষমতার অপব্যবহার করে দলীয় স্বার্থে এবং অবৈধ অর্থ নিয়ে মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিস্ট নয় এমন অনেককেই গেজেটভ’ক্ত করে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে, বর্তমানে বানানো হচ্ছে এবং অনেক  প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দেয়াসহ সহ হয়রানী করা হচ্ছে।

তাই অসৎ মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল সহ সকল সুবিধা কেটে নেয়ার জন্য প্রধান মন্ত্রীর নিকট দাবী জানিয়েছেন ন্যাপ , কমিউনিষ্ট পার্টি, ছাত্রইউনিয়ন, গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি বৃহত্তর বগুড়া জেলা । আজ শনিবার বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংগঠনের আহবায়ক আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন মাসুদার রহমান হেলাল, মতিয়ার রহমান, হাফিজ আহমেদ, আনসার আলী প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন