News71.com
 Bangladesh
 25 Feb 17, 02:47 PM
 222           
 0
 25 Feb 17, 02:47 PM

জামালপুরের বকশীগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৪।।

জামালপুরের বকশীগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৪।।

নিউজ ডেস্কঃ জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন মাদকদ্রব্যসহ চিহ্নিত চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭৮ বোতল ফেন্সিডিল, ১০ বোতল মদ, ৪০ গ্রাম হেরোইন, ৫শ গ্রাম গাঁজা, ১’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতাকল শুক্রবার সন্ধায় উপজেলার রামরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রামরামপুর এলাকার লিয়াকত আলী (৬০), আল আমিন (২৫), জিগাতলা এলাকার মনির হোসেন (২২) ও স্বপন মিয়া (২৫)। বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন