News71.com
 Bangladesh
 25 Feb 17, 10:58 AM
 271           
 0
 25 Feb 17, 10:58 AM

বাংলাদেশে আগামী ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তরুণদের সম্পৃক্ত করতে হবে ।। ড. দেবপ্রিয় ভট্টাচার্য

বাংলাদেশে আগামী ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তরুণদের সম্পৃক্ত করতে হবে ।। ড. দেবপ্রিয় ভট্টাচার্য

 

নিউজ ডেস্কঃ আগামী ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তরুণদের সম্পৃক্ত করতে হবে বলে মন্তব্য করেন সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বেসরকারি প্রতিষ্ঠান ইউনিভার্সাল হেল্প হাব (ইউএইচএইচ) এর আয়োজনে বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত “ন্যাশনাল ইয়ুথ কংগ্রেস২০১৭ : লিডারশিপ ফর এ্যাচিভিং এসডিজি” শীর্ষক এক আলোচনা সভায় তিঁনি এ মন্তব্য করেন। তিনি বলেন যে বর্তমান বিশ্বের মোট জনসংখ্যার ১২০ কেটি তরুণ । অর্থাৎ বিশ্বের নাগরিকদের প্রতি ৬ জনে একজন তরুণ। বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বড় অংশও বর্তমানে তরুণ। শিক্ষা, প্রযুক্তি ও মহৎ আদর্শ চর্চার মাধ্যমে এ তারুণ্য শক্তিকে কাজে লাগাতে হবে। তিনি বলেন যে এসডিজির মূল সারাংশ হল Live No One Behind অর্থাৎ সবার জন্য সম-উন্নয়ন। সমউন্নয়নের জন্য প্রয়োজন ইনক্লুসিভ সমাজব্যবস্থা যেখানে অংশীজনদের প্রত্যেকে নিজের অধিকার রক্ষার বিষয়ে বিশেষ অধিকার ভোগ করবে। এ ক্ষেত্রে তিঁনি বলেন, আমরা মুখে সমঅধিকারের কথা বললেও কাজে তা করি না। যেমন আমরা তরুণ বলতে শুধু একটি বিশেষ শ্রেণীকে বোঝাই। তৈরি পোষাক খাতে নিয়োজিত কর্মীদের আমরা বাধ্য হয়ে তরুণশ্রেণীর অংশ মনে করলেও ‘গৃহকর্মী’ তরুণদের এখনো আমরা তরুণশ্রেণী বলে স্বীকার করতে চাইনা। এ বৈষম্যমূলক মানসিকতা আমাদের এসডিজি অর্জনে বড় বাঁধা সৃষ্টি করবে ।

তিনি বলেন এসডিজির ১৭ টি লক্ষ্যের ১৭তম লক্ষ্য হল ‘লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব’। অর্থাৎ ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সকলের অংশীদারিত্বের মাধ্যমেই আমরা একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারি। তিনি বলেন এমডিজির সঙ্গে এসডিজির পার্থক্য হল এমডিজি ছিল শুধূ অনুন্নত রাষ্ট্রের জন্য। অন্যদিকে এসডিজি হল সার্বজনীন। উন্নত ও অনুন্নত সকল রাষ্ট্রকেই এ লক্ষ্য অর্জন করতে হবে। এ লক্ষ্য অর্জন উন্নত রাষ্ট্রগুলোর জন্য যতটা সহজ আমাদের মত রাষ্ট্রগুলোর জন্য ঠিক ততটা কঠিন। আমাদের অভ্যন্তরীণ সম্পদের ওপর নির্ভরশীল হতে হবে। নজিদেরে সম্পদরে সর্বোচ্চ আহরণ ও তা সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হব।গতিশীল নেতৃত্ব ও সকল পক্ষরে মধ্যে সমন্বয় সাধনরে মাধ্যমই এ লক্ষ্য অর্জন সম্ভব । ইউএইচএইচ এর সভাপতি মুহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবু হুসাইন মোহাম্মদ আহসান। বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক রুকুনুজ্জামান, ঢাকা ব্যাংকের কমিউনিকেশন প্রধান আনওয়ার ইহতেশাম খন্দকার, পিডিএফ-এর প্রধান নির্বাহী মিজানুর রহমান কিরণ, অহনিশ ফিল্মের কর্ণধার এইচ আল বান্না ও ক্রিটিকাল লিঙ্কের সহ প্রতিষ্ঠাতা রাহাত হোসেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন