News71.com
 Bangladesh
 25 Feb 17, 10:11 AM
 254           
 0
 25 Feb 17, 10:11 AM

দেশের উন্নয়ন ও গণতন্ত্র সমান্তরালে এগিয়ে চলছে ।। গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান

দেশের উন্নয়ন ও গণতন্ত্র সমান্তরালে এগিয়ে চলছে ।। গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান

 

নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি বলেছেন, বর্তমান সরকারের সময়ে দেশের উন্নয়ন ও গণতন্ত্র সমান্তরালে এগিয়ে চলছে। কোনো অপশক্তি যেন উন্নয়নের এ অগ্রযাত্রাকে প্রতিহত করতে না পারে সেজন্য সচেতন নাগরিকের পাশাপাশি শিক্ষক সমাজকে সজাগ থাকতে হবে। আজ শুক্রবার ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন ।

গণশিক্ষামন্ত্রী বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নেই। ২০৩০ সালের মধ্যে সবার জন্য শিক্ষা এবং মানসম্মত শিক্ষা ও ঝরেপড়া রোধ নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, এজন্য বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে অবকাঠামো নির্মাণসহ স্বচ্ছতার সাথে শিক্ষক নিয়োগ প্রদান করছে। শিক্ষক-কর্মকর্তাদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করছে। শূন্য পদে নিয়োগসহ শিক্ষক স্বল্পতা দূরীকরণে সরকার কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা মোঃ আবুল বাসার ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন