
নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রাণালয়ের সচিব এম এন এ ছিদ্দিক বলেছেন, ঢাকা-আরিচা মহাসড়কের ৪ লেনের কাজের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কনসালনেন্ট নিয়োগ দেয়া হয়েছে।খুব তাড়াতাড়ি ফিসিবিলিটি স্টাডি শুরু হবে। আজ সকালে পাটুরিয়া সড়ক বাংলোতে ঢাকা সড়ক জোনের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতি বিষয়ক দিনব্যাপী পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
পর্যালোচনা সভায় প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, অতিরিক্ত সচিব মোঃ বেলায়েত হোসেন, মো:শফিকুল ইসলাম, আব্দুল মালেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুছ ছালাম(ম্যানেজম্যান্ট), তত্বাবধায়ক প্রকৌশলী (প্রসাশন ও সংস্থাপন) মাহবুবুল আলম, ঢাকা সড়ক সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক সহ ঢাকা জোনের নির্বাহী প্রকৌশলী, উপ বিভাগীয় প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।পর্যালোচনা সভায় প্রকৌশলীদের সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন সচিব এবং তাদের আরও বেশী দায়িত্ববান হওয়ার আহবান জানান। এছাড়া তিনি প্রকৌশলীদের কাজের প্রসংশা করেন ও তাদের সমস্যা সাধ্যমত পূরনের আশ্বাস দেন ।