
নিউজ ডেস্কঃ আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার এই পূর্বাভাস আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য ।
গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩২ দশমিক ১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়াতে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ৬টা ২৪ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টায় ।