
নিউজ ডেস্কঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষে ১৩ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় ১২ ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনার থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শামীম, উপজেলা ছাত্রদল নেতা আবু ইউসুফ খান, সামছুল আরেফিন হীরা, ইলিয়াস হোসেনসহ ১২ জনকে আটক করা হয়। উল্লেখ্য, আজ শুক্রবার সকালে পৌর শহরের আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রদলের কর্মীসভা চলাকালে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে ১৩ পুলিশসহ প্রায় অর্ধশত আহত হওয়ার ঘটনা ঘটে।