
নিউজ ডেস্কঃ পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুর ইউনিয়নের চররুপপুর এলাকা থেকে বিদেশি রিভালবার ও ৫ রাউন্ড গুলিসহ ১ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম আব্দুল আজিজ (৩০)। আজ শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে তাকে আটক করা হয়। তিনি চরুপপুর এলাকার আব্দুল করিমের ছেলে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তালুকদার আব্দুর হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশের একটি দল চররুপপুর এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় একটি চায়ের দোকান থেকে আব্দুল আজিজকে আটক করে।
তিনি আরো জানান, এসময় তার কাছ থেকে একটি চাইনিজ রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক আব্দুর আজিজ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।