News71.com
 Bangladesh
 24 Feb 17, 11:18 PM
 240           
 0
 24 Feb 17, 11:18 PM

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে প্রাইভেটকারে আগুন ।।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে প্রাইভেটকারে আগুন ।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তেজগাঁও ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দফতরে ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, আজ শুক্রবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি প্রাইভেটকারে আগুন লাগে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পাঠানো হয়। ৭-৮ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় ফায়ার কর্মীরা। তবে আগুনের কারণ ও কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনও জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন