News71.com
 Bangladesh
 24 Feb 17, 11:15 PM
 264           
 0
 24 Feb 17, 11:15 PM

সাতক্ষীরার কাটিয়া পুলিশ ফাঁড়ির সামনে থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ ।।

সাতক্ষীরার কাটিয়া পুলিশ ফাঁড়ির সামনে থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ ।।

 

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা শহরের কাটিয়া পুলিশ ফাঁড়ির সামনে থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক বিক্রেতার নাম মমিনুল ইসলাম। মমিনুল জেলার তালা উপজেলার বাইগুনি গ্রামের সফররাজ ইসলামের ছেলে। আজ শুক্রবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । তিনি বলেন, "রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাটিয়া এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ মমিনুলকে আটক করা হয়েছে। মমিনুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে । "

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন