News71.com
 Bangladesh
 24 Feb 17, 06:50 PM
 193           
 0
 24 Feb 17, 06:50 PM

ফেসবুকে পোস্ট করা তার নামে দেওয়া বিবৃতিকে ভুয়া বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ।।

ফেসবুকে পোস্ট করা তার নামে দেওয়া বিবৃতিকে ভুয়া বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ।।

নিউজ ডেস্কঃ ফেসবুকে পোস্ট করা নিজের বিবৃতিকে ভুয়া বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ পোস্ট করেছে। ওই বিবৃতিকে ভুয়া, বানোয়াট ও ভিত্তিহীন বলেও মন্তব্য করেছেন তিনি। ফখরুল বলেছেন, কে বা কারা আমার নামে কানাডার আদালত কর্তৃক রায় সম্পর্কিত বিষয়ে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ বিবৃতি পোস্ট করেছে ।

আমার ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্যই কোনো চক্র এ ধরনের জালিয়াতির আশ্রয় নিয়েছে। বিবৃতিটিতে আমার যে বক্তব্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণরূপে অসত্য ও মিথ্যাচার। সম্প্রতি কানাডার ফেডারেল আদালত একটি রায়ের পর্যবেক্ষণে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে উল্লেখ করে। এরপর এ বিষয়ে ফেসবুকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের নামে একটি বিবৃতি ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার গণমাধ্যমে মির্জা ফখরুল এ বিবৃতি দেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন