News71.com
 Bangladesh
 24 Feb 17, 06:37 PM
 192           
 0
 24 Feb 17, 06:37 PM

আইনের উর্ধ্বে কেউ নয়, আইন সবার জন্যই সমান, অপরাধ করে কেউ পার পাবে না ।। স্বরাষ্ট্রমন্ত্রী

আইনের উর্ধ্বে কেউ নয়, আইন সবার জন্যই সমান, অপরাধ করে কেউ পার পাবে না ।। স্বরাষ্ট্রমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী অসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনের উর্ধ্বে কেউ নয়, আইন সবার জন্যই সমান। তিনি আজ শুক্রবার সকালে সাভারের আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এ কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল গাইবান্ধার সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় পার্টির সাবেক এমপি কাদের খানের গ্রেপ্তারের বিষয়ে বলেন, অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। আইন সবার জন্য সমান সে যতবড় শক্তিশালী রাজনীতিবিদ বা উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাই হোক না কেন।

তিনি বলেন, সমাজপতি, রাজনৈতিক ব্যক্তি অথবা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তি হলেও অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে। আইন তার নিজস্ব ধারাই চলবে। লিটন হত্যা মামলার আসামি কাদেরের বিচার সেই অনুসারেই হবে। এটা তো আমাদের জন্য কোন চ্যালেঞ্জ নয়। এ ব্যাপারে সরকার জিরো ট্রলারেন্স ভূমিকা পালন করবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রতিটি ক্যাডেটকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে তারা জঙ্গিবাদের দিকে ঝুঁকবে না। দেশের আর্থ সামাজিক উন্নয়নে ক্যাডেটরা ভূমিকা পালন করবে। তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে বলে আশা  করেন তিনি। অনুষ্ঠানে বিএনসিসি ক্লাবের প্রথম পুনর্মিলন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিএনসিসির প্রাক্তন ক্যাডেটরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন-বিশেষ অতিথি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য এনামুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল ড. প্রফেসর মো. শাহাব উদ্দিন। বর্তমান ও প্রাক্তন বিএনসিসির প্রায় এক হাজার প্রশিক্ষণার্থীর সমন্বয়ে বিএনসিসি ক্লাব পূণর্মিলনী ২০১৭-এর বিকেলে সমাপনী অনুষ্ঠানে স্মরণিকার মোড়ক উন্মোচন করবেন প্রধান অতিথি মোহাম্মদ ফারুক খাঁন এমপি। এছাড়া দিনব্যাপী সেন্ট্রাল ক্যাম্পিং ২০১৭-এর সভাপতিত্ব করেন প্রফেসর ড. ক্যাপ্টেন নাজমুল আহসান কলিমুল্লাহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন