News71.com
 Bangladesh
 24 Feb 17, 06:27 PM
 171           
 0
 24 Feb 17, 06:27 PM

নোয়াখালীর চাটখিলে সড়ক দুর্ঘটনায় ৫ এসআই আহত।।

নোয়াখালীর চাটখিলে সড়ক দুর্ঘটনায় ৫ এসআই আহত।।

 

নিউজ ডেস্কঃ নোয়াখালীর চাটখিল উপজেলায় পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচ উপ পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৬টায় উপজেলার মুনছির রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- এসআই মিলটন রহমান, জসিম, নুর আজম, মহসিন ও লুৎফুর রহমান।

চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের জানান, রাতে ওই পাঁচ এসআই এলাকায় টহল দেওয়ার জন্য মাইক্রোবাস নিয়ে বের হয়। টহল শেষ করে সকালে থানায় আসার পথে কুয়াশার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে গাড়িতে থাকা পাঁচ এসআই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে মিলটন রহমান, জসিম ও নুর আজমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন