News71.com
 Bangladesh
 24 Feb 17, 06:17 PM
 177           
 0
 24 Feb 17, 06:17 PM

বগুড়ায় জলি ফুড প্রডাক্ট কারখানায় আগুন, ৪৫ লাখ টাকার ক্ষতি।।  

বগুড়ায় জলি ফুড প্রডাক্ট কারখানায় আগুন, ৪৫ লাখ টাকার ক্ষতি।।     

 

নিউজ ডেস্কঃ বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় জলি ফুড প্রডাক্ট নামে একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৪৫ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার  রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। জলি ফুড প্রডাক্টের সত্ত্বাধিকারী জাহানারা বেগম জলি জানান, কারখানায় প্রায় ২৫ লাখ টাকার তৈরি খাদ্যদ্রব্য ছিল। যে সকল খাদ্যদ্রব্য আজ শুক্রবার সকালে পরিবহন যোগে বিভিন্নস্থানে পাঠানোর কথা। এছাড়াও অন্যান্য মালামাল সহ সর্বমোট প্রায় ৪৫ থেকে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন তিনি। 

এদিকে বগুড়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশদি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নির্ধারণ সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন