News71.com
 Bangladesh
 24 Feb 17, 06:11 PM
 186           
 0
 24 Feb 17, 06:11 PM

জাবিতে ৩৯ ব্যাচের র‌্যাগ ডে উদযাপন শুরু.....

জাবিতে ৩৯ ব্যাচের র‌্যাগ ডে উদযাপন শুরু.....

জাবি প্রতিনিধি : দেখা হলে বলিস আমিও  ঊনচল্লিশ এ স্লে­াগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে ৩৯তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব  ‘র‌্যাগ ৩৯’। শুক্রবার থেকে শুর হওয়া চারদিন ব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিনে র‌্যাগ র‌্যালি ও রং উৎসব পালন করেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) ভবন থেকে শুর হয়ে র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ট্রান্সপোর্টে গিয়ে শেষ হয়। ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম ৩৯ ব্যাচের আনন্দ র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালি শেষে রং উৎসবে মেতে ওঠে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবার সন্ধ্যায় বাউল গানের আসর বসবে। শনিবার সকাল দশটায় বৃক্ষরোপণ কর্মসূচি, দুপুরে র‌্যাগ আড্ডা এবং বিকেলে ফানুস উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং কনসার্ট অনুষ্ঠিত হবে। রবিবার সকালে ফটোসেশন, ঘুড়ি উড়ানো ও মেহেদি উৎসব, দুপুরে ক্রিকেট ও ফুটবল খেলা এবং সন্ধ্যায় মুক্তমঞ্চে আর্টসেল গান গাইবে।

অনুষ্ঠানের শেষ দিন সোমবার রাত আটটায় ক্যাফেটেরিয়াতে থাকছে র‌্যাগ ডিনার এবং দশটায় ডিজে পার্টি অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন