News71.com
 Bangladesh
 24 Feb 17, 12:40 PM
 254           
 0
 24 Feb 17, 12:40 PM

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু।।

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু।।

নিউজ ডেস্কঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। রেললাইনের গেটম্যান মনির হোসেন জানান,ভোরে ওই ব্যক্তির মরদেহ রেললাইনের ওপর পড়ে থাকতে দেখে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক  (এসআই) আনোয়ারুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন