
নিউজ ডেস্কঃ লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটে বেলাল হোসেন (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৫২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। ওই উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্নপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক বেলাল হোসেন ওই এলাকার আক্তার হোসেনের ছেলে।
লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক (এসআই) কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোগলহাটের কর্নপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৫২ পুরিয়া হেরোইনসহ বেলালকে আটক করা হয়। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই এসআই।