News71.com
 Bangladesh
 24 Feb 17, 11:43 AM
 257           
 0
 24 Feb 17, 11:43 AM

গাজীপুরে সিরামিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড।।

গাজীপুরে সিরামিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড।।

 

নিউজ ডেস্কঃ গাজীপুর সদর উপজেলায় একটি সিরামিক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে হুয়া থাই সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি কারখানার কার্টনের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি বলেন, কারখানার চারতলা ভবনের তৃতীয় তলার কার্টনের গুদামে আগুন লাগার পর প্রথমে কারখানার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে।

পরে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট গিয়ে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আজ শুক্রবার সকাল ৬টার দিকে আগুন পুরোপুরি নেভায়। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে গুদামে থাকা কার্টন পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন