News71.com
 Bangladesh
 23 Feb 17, 07:44 PM
 258           
 0
 23 Feb 17, 07:44 PM

জালিয়াতি মামলায় হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ফয়সাল আহম্মেদকে তলব ।।

জালিয়াতি মামলায় হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ফয়সাল আহম্মেদকে তলব ।।

নিউজ ডেস্কঃ জালিয়াতি মামলায় হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ফয়সাল আহম্মেদ ফয়েজকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালত তাকে হাজির হওয়ার জন্য এ সমন জারি করেন।

এর আগে আজ (বৃহস্পতিবার) গুলশান শাখার সোস্যাল ইসলামী ব্যাংকের পক্ষে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ খন্দকার মোস্তফা কামাল এ মামলা করেন। পরে মামলাটি আমলে নিয়ে আদালত সমন জারি করেন। জানা গেছে, সোস্যাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তিনি। পরে গত বছরের ২৬ ডিসেম্বর ৫ লাখ ৮১ হাজার ৬৫ টাকার একটি চেক জমা দেন। চেকটি ডিজঅনার হওয়ায় জালিয়াতির অভিযোগে মামলা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন