News71.com
 Bangladesh
 23 Feb 17, 07:19 PM
 263           
 0
 23 Feb 17, 07:19 PM

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ১১জনের মনোনয়নপত্র সংগ্রহ ।।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ১১জনের মনোনয়নপত্র সংগ্রহ ।।

 

নিউজ ডেস্কঃ কুমিল্লা সিটি করপোরেশন নিবার্চনে ১১জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আজ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মেয়র পদে একজন, কাউন্সিলর পদে ৯ জন ও সংরক্ষিত পদে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল জানান, নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড সরানোর নির্দেশও দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ৩০শে মার্চ কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়পত্র সংগ্রহ, জমাদানের শেষ তারিখ আগামী ২ই মার্চ ও প্রত্যাহারের তারিখ ১৪ই মার্চ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন