News71.com
 Bangladesh
 23 Feb 17, 07:08 PM
 198           
 0
 23 Feb 17, 07:08 PM

নির্বাচন কমিশনের প্রধান কাজ আগামী নির্বাচনে সব দল অংশ নেয় এমন পরিবেশ সৃষ্টি করা।। কে.এম নুরুল হুদা 

নির্বাচন কমিশনের প্রধান কাজ আগামী নির্বাচনে সব দল অংশ নেয় এমন পরিবেশ সৃষ্টি করা।। কে.এম নুরুল হুদা 

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে.এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশনের প্রধান কাজ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। যাতে সব দল নির্বাচনে অংশ নেয়। তিনি আরও বলেন, 'আমরা সাংবিধানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবিধানিকভাবে স্বীকৃত।  সে কারণে আমরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়েছি। এখানে এসে আমরা  আবেগে আপ্লুত হয়ে পড়েছি।' আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন তিনি।বিএনপি নির্বাচনে আসবে কি না সংবাদিকদের এমন প্রশ্নে  সিইসি বলেন, এখানে এ প্রশ্ন করবেন না। এ প্রশ্নের জবাব দেয়ার পরিবেশ এটা নয়। আমি আগেও মিডিয়ায় এ প্রশ্নের জবাব অনেক বার  দিয়েছি। তা প্রচার হয়েছে। সঙ্গত কারণে এ বিষয়ে এখানে কথা বলার মন মানসিকতা আমাদের নেই। এর আগে বেলা পৌনে ১২টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছে প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন।

এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, এনআইডির ডিজি বিগ্রেডিয়ার জেনারেল সহিদ, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মাদ মোখলেসুর রহমান সরকার, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন  মীর্জা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহসহ প্রশাসন ও নির্বাচন কমিশনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নির্বাচন কমিশনাররা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন