News71.com
 Bangladesh
 23 Feb 17, 06:58 PM
 212           
 0
 23 Feb 17, 06:58 PM

ঢাকা মহানগরীর সকল কল-কারখানা শহরের বাইরে স্থানান্তরের পরিকল্পনা করছে সরকারের ।। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঢাকা মহানগরীর সকল কল-কারখানা শহরের বাইরে স্থানান্তরের পরিকল্পনা করছে সরকারের ।। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

 

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘ঢাকা মহানগরী বাসযোগ্য করার জন্য সকল প্রকার কল-কারখানা শহরের বাইরে স্থানান্তরের পরিকল্পনা সরকারের রয়েছে।’ আজ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের জাহান আরা বেগম সুরমার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)’র আওতায় সাভারে ১৯৯ দশমিক ৪০ একর জমির ওপর অত্যাধুনিক ও পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরী স্থাপন করা হয়েছে ।

আমির হোসেন আমু বলেন, হাজারীবাগে বিদ্যমান ১৫৫টি ট্যানারি শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে উক্ত শিল্পনগরীতে ২০৫টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যে ৪৩টি শিল্প প্রতিষ্ঠান উত্পাদন শুরু করেছে এবং বাকিগুলো নির্মাণাধীন পর্যায়ে রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন