News71.com
 Bangladesh
 23 Feb 17, 06:48 PM
 201           
 0
 23 Feb 17, 06:48 PM

সকলকে সাংবিধানিক দায়িত্ব পালনে ভূমিকা রাখতে হবে ।। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী

সকলকে সাংবিধানিক দায়িত্ব পালনে ভূমিকা রাখতে হবে ।। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী

নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সকলকে সাংবিধানিক দায়িত্ব পালনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে অনুষ্ঠিত দুই সপ্তাহব্যাপী ক্যাপষ্টোন কোর্স-২০১৭/১ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। এ সময় মন্ত্রী কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। একই সঙ্গে সফলভাবে কোর্স সম্পন্ন করায় সকল ফেলোগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। কোর্সটি ৮ম বছরে পদার্পন করেছে এবং নীতিনির্ধারনী সকল পর্যায়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর আরো জানায়, কোর্সে চারজন সংসদ সদস্য, চারজন অতিরিক্ত সচিব, তিনজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, দুইজন শিক্ষাবিদ, প্রকৌশলী, পুলিশ কর্মকর্তা, ব্যাংক এবং আর্থিক খাত সমূহের কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, গণমাধ্যম ব্যক্তিত্বসহ মোট ২৮ জন ফেলো অংশগ্রহণ করেন। এর আগে কৃষিমন্ত্রী ন্যাশনাল ডিফেন্স কলেজে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, কলেজের অনুষদ সদস্যবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন