News71.com
 Bangladesh
 23 Feb 17, 06:21 PM
 206           
 0
 23 Feb 17, 06:21 PM

আগামী ৯ মার্চ বৃহস্পতিবার থেকে জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু

আগামী ৯ মার্চ বৃহস্পতিবার থেকে জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ক্লাস আগামী ৯ মার্চ, বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত ১৯ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। ২ হাজার ৩০ টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ২ লাখ ২০ হাজার ২৯৮ জন পরীক্ষার্থী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন