
নিউজ ডেস্কঃ সড়ক-মহাসড়কে দুর্ঘটনা রোধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে কমিটির এক বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এতে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আমির হোসেন বলেন, সারা দেশে সড়ক মহাসড়কে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে তা রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তা ছাড়া পেশাদান সন্ত্রাসী, চাঁদাবাজ ও দস্যুদের নজরদারিতে আনতে বলা হয়েছে।
বৈঠকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে গত বছর সারা দেশে ৬ হাজার ৮০৮টি মামলা হয়েছে। এ সময় ৮ হাজার ৫৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।