News71.com
 Bangladesh
 23 Feb 17, 01:41 PM
 236           
 0
 23 Feb 17, 01:41 PM

ঝিনাইদহে জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৩ ।।

ঝিনাইদহে জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৩ ।।

 

নিউজ ডেস্কঃ ঝিনাইদহে জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নারীসহ ১৩ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার কলামনখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে, কলামনখালী গ্রামের কলিম হোসেনের ছেলে দুলাল হোসেন, ছবেদ আলীর ছেলে আবু হাশেম, কাশেম, নাজিম উদ্দিন ও ইসলাম উদ্দিন, আবুল কাশেমের স্ত্রী নাজমা খাতুন, হাজের আলীর ছেলে আলী বকস ও তার ছেলে সরওয়ার, আফজাল বিশ্বাসের ছেলে মিসরুল, আবেদ মোল্লার ছেলে শহিদুল ইসলাম ও রাজেয়া খাতুনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, জমি নিয়ে পারিবারিক বিরোধের কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন