News71.com
 Bangladesh
 23 Feb 17, 01:39 PM
 242           
 0
 23 Feb 17, 01:39 PM

অবশেষে নারী নির্যাতন মামলা থেকে ক্রিকেটার সানির মা জামিন পেলেন।। 

অবশেষে নারী নির্যাতন মামলা থেকে ক্রিকেটার সানির মা জামিন পেলেন।। 

 

নিউজ ডেস্কঃ নারী নির্যাতনের মামলায় ক্রিকেটার আরাফাত সানির মা নার্গিস আক্তারকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান জামিনের এ আদেশ দেন। সকালে আরাফাত সানির মা নার্গিস আক্তার তার আইনজীবী এস এম জুয়েল আহমেদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

সানির আইনজীবী এস এম জুয়েল ও সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হরলাল মল্লিক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। একই মামলায় সানি কারাগারে বন্দি রয়েছেন। তার জামিন শুনানির জন্য ৯ মার্চ দিন ধার্য রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন