News71.com
 Bangladesh
 23 Feb 17, 12:43 PM
 272           
 0
 23 Feb 17, 12:43 PM

নওগাঁর আত্রাইয়ে জেএমবির পলাতক সদস্য আইচান গ্রেফতার।।   

নওগাঁর আত্রাইয়ে জেএমবির পলাতক সদস্য আইচান গ্রেফতার।।   

 

নিউজ ডেস্কঃ নওগাঁর আত্রাইয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন এর (জেএমবি) তালিকাভুক্ত সদস্য, হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি আইচান আব্দুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশন সংলগ্ন ভরতেঁতুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত আইচান আব্দুল্লাহ উপজেলার নওদুলী গ্রামের মৃত হাফিজুল ইসলামের ছেলে।

আত্রাই থানার ওসি বদরুদ্দোজা জানান, ২০০৪ সালে জেএমবির উত্থান হয় জেলার আত্রাই ও রানীনগর এলাকায়। সে সময় বাংলাভাই ও সর্বহারা নিধন নামে অবৈধ হত্যাযজ্ঞ মারপিট, লুটতরাজ, ভাংচুরে মেতে উঠেন তিনি। এ সমস্ত কর্মকান্ডে আইচান আব্দুল্লাহ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে আইচান আব্দুল্লাহ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় হত্যা মামলাসহ ২ টি মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন