News71.com
 Bangladesh
 23 Feb 17, 12:05 PM
 243           
 0
 23 Feb 17, 12:05 PM

বরিশালে ২ কেজি গাঁজাসহ আটক ৩ মাদক বিক্রেতা......

বরিশালে ২ কেজি গাঁজাসহ আটক ৩ মাদক বিক্রেতা......

নিউজ ডেস্কঃ বরিশাল শহরে বিশেষ অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। গতকাল বুধবার রাতে তাদের আটক করা হয়। আটক তিনজন হলেন, রুহুল আমিন (৪৩), তার স্ত্রী মমতাজ বেগম (৪০) ও জসিম উদ্দিন হাওলাদার (৩০)।কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সমীরন জানান, রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের রূপাতলী গ্যাস্টারবাইন এলাকায় অভিযান চালায়। সেসময় মিরাজ খানের বাড়ির ভাড়াটিয়া রুহুল আমিনের ঘরে তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়।

অপরদিকে, রাত পৌনে ১২টার দিকে নগরের জব্বার মিয়ার গলিতে অভিযান চালায় পুলিশ। এসময় ওই এলাকার সবুজ মিয়ার বাসার ভাড়াটিয়া জসিম উদ্দিন হাওলাদারের ঘরে তল্লাশি চালিয়ে আধাকেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন