News71.com
 Bangladesh
 23 Feb 17, 11:22 AM
 247           
 0
 23 Feb 17, 11:22 AM

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ৭ কেজি গানপাউডার উদ্ধার ।। 

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ৭ কেজি গানপাউডার উদ্ধার ।। 

 

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্ত থেকে সোয়া ৭ কেজি গানপাউডার উদ্ধার করেছে বিজিবি। আজ ভোর রাতে এ গানপাউডার উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এসএম আবুল এহসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে ওয়াহেদপুর বিওপি’র নায়েব সুবেদার মোঃ জামাল উদ্দিনের নের্তৃত্বে শ্যামপুর এলাকার একটি অভিযান চালানো হয়। এসময় ২-৩ জন চোরাকারবারী ভারত থেকে ১৩/৩-এস সীমান্ত পিলারের ১ কি.মি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে আবার ভারতের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি ব্যাগটি তল্লাশী করে সোয়া ৭ কেজি গানপাউডার উদ্ধার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন