News71.com
 Bangladesh
 23 Feb 17, 11:06 AM
 264           
 0
 23 Feb 17, 11:06 AM

কক্সবাজারের টেকনাফ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি....

কক্সবাজারের টেকনাফ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি....

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের হ্নীলা থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানা যায়। উদ্ধারকৃত ইয়াবাসমূহ ব্যাটালিয়ান সদর দপ্তরে রাখা হয়েছে। যা যথা সময়ে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

গতকাল ২২শে ফেব্রয়ারি বুধবার রাত সাড়ে ৯ টার দিকে টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষে উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহলদল হ্নীলা মৌলভীবাজার লবণের মাঠ এলাকায় উৎপেতে থাকেন। এসময় কয়েকজন লোক ব্যাগ নিয়ে টহল দলের কাছে আসলে চ্যালেঞ্চ করা হয়। আকস্মিক বিজিবির উপস্থিতি দেখে ইয়াবা পাচারকারীরা ব্যাগটি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে টহল দল ব্যাগে তল্লাশী চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন