News71.com
 Bangladesh
 23 Feb 17, 11:01 AM
 230           
 0
 23 Feb 17, 11:01 AM

আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে কারা সপ্তাহ শুরু হচ্ছে ।। উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে কারা সপ্তাহ শুরু হচ্ছে ।। উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

 

নিউজ ডেস্কঃ আগামী ২৬শে ফেব্রুয়ারি থেকে ‘কারা সপ্তাহ’ পালনের উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ। সমাজে পুনর্বাসনের পর কারাবন্দীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহযোগিতার জন্য সচেতনতা তৈরি করাই এ কারা সপ্তাহ পালনের লক্ষ্য। এ বছরে স্লোগান হচ্ছে- ‘কারাবন্দীদের সংশোধন, সমাজে পুনর্বাসন’। অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান বলেন, আগামী ২৬শে ফেব্রুয়ারি কাশিমপুর কারাগারে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কারা সপ্তাহের উদ্বোধন করবেন।

এ উপলক্ষে কারা কর্তৃপক্ষ প্যারেড, রক্তদান, কারাগারে কয়েদিদের তৈরি উন্নতমানের পণ্য নিয়ে প্রদর্শনী ও দেশের ৬৮টি জেলখানায় সচেতনতামূলক সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কারা কর্তৃপক্ষ। বিস্তারিত কর্মসূচি ব্যাখ্যার জন্য কারা কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন